দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের নকআউট পর্বে বেলজিয়ামের বিপক্ষে ১–০ গোলে এগিয়ে গেছে সেনেগাল। ম্যাচের ২৫ মিনিটে হাবিব দিয়ারার গোলে এগিয়ে যায় সেনেগাল।
বাঁ দিক থেকে সাদিও মানের দুর্দান্ত বাঁকানো ক্রসে ইসমাইলা সার হেড করেন। বল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে ফাঁকি দিয়ে পোস্টে লেগে ফিরে এলে সবার আগে পৌঁছে সহজ গোল করেন হাবিব দিয়ারা।
এর আগে ম্যাচের ১৩তম মিনিটে ইসমাইলা সার প্রায় গোল করে ফেলেছিলেন। কোর্তোয়া বল বিপদমুক্ত করতে না পারায় সুযোগ পান সার, কিন্তু তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলেও তিনি পা ছুঁইয়েছিলেন, তবে বল বাইরের জালে লাগে।
বেলজিয়াম এখনও গোল শোধ করতে পারেনি।
এমএম/